নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বিএনপিতে পদায়িত হওয়ায় রাজশাহী মহানগর যুবদলের ৬ জন যুগ্ম আহ্বায়ককে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একইসাথে মহানগর যুবদলের ৮ জনকে নতুন করে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি গত ১৫ জুলাই ২০২৬ তারিখে এ সিদ্ধান্ত কার্যকর করেন।
কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি প্রাপ্ত নেতারা হলেন- মো. রুহুল আমিন বাবলু, মো. নাসিম খাঁন, ফাইজুল হক ফাহি, সালমগীর হোসেন, আল মামুন বাবু ও মো. জামিলুর রহমান।
নতুন করে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন- মো. আজকারুল হাসান অপু, মাসুদুল হক মুধা মোমিন, শ্যামল শেখ, আরিফুজ্জামান সোহেল, মুজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রকি, শাহিন আক্তার সাঈদ ও নাফিজ ইমতিয়াজ ড্যানী।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার