উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতির নবনির্বাচিত চেয়ারম্যানের অফিসে যোগদান ও পরিচিতি সভা
মোঃ আলী শেখ,স্টাফ রিপোর্টার
সোমবার (২১ এপ্রিল) বেলা ৩ ঘটিকায় রাজৈর উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতির (বি.আর.ডি.বি) নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আবুল হাসান খান প্রথম অফিসে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মাহফুজুল হক, রাজৈর থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব আলী মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈর শাখার সাধারণ সম্পাদক মেহেদি হাসান সোহেল।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা চত্তরে দলবল নির্বিশেষে রাজৈরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
উল্লেখ্য গত ১৯ মার্চ অনুষ্ঠিত রাজৈর উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতির (বি.আর.ডি.বি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন রাজৈরের কৃতি সন্তান, স্বচ্ছ রাজনীতিবিদ ও সমাজ সেবক আবুল হাসান খান।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার