রানীশংকৈলে অবৈধভাবে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা দেখার কেউ নেই
ঠাকুরগাঁও নিজস্ব প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে ইটভাটা |এসব ইটভাটার নেই কোন লাইসেন্স |উর্বর জমির মাটি কেটে অবাধে এসব ভাটায় বানানো হচ্ছে ইট |নামেমাত্র অভিযান চললেও টাকা দিয়ে ম্যানেজ করে ভাটাগুলো পুনরায় পুর্বের ন্যায় অবৈধ কার্যক্রম পরিচালনা করে থাকে |

রানীশংকৈলের ইট ভাটাগুলোর অবস্থান জনবসতিপুর্ন এলাকায় | স্পর্শকাতর বিষয় হচ্ছে -- রানীশংকৈল মহলবাড়ী এক কিলোমিটারের মাঝখানেই অবৈধ ৪ টি ভাটা স্থাপন করা হয়েছে এবং সেগুলোর অবৈধ ব্যবসা পরিচালনা করে রাতারাতি কলাগাছ বনে গেছেন মালিকরা | অদৃশ্য শক্তির জোরে চলছে এই অবৈধ ইটভাটাগুলো | পোড়ানোর কাজে ব্যবহার হচ্ছে -পুরনো প্লাস্টিক,টায়ার এবং কাঠকয়লা | পুরানো প্লাস্টিক এবং টায়ার, কয়লা পুড়ানোর কারনে নির্গত কালো ধোঁয়ায় পরিবেশের ক্ষতি হচ্ছে ব্যাপক | এসব ইট ভাটাগুলোর বিষাক্ত কালো ধোঁয়ার কারনে ক্ষতি হচ্ছে- মানুষ,পশু,পাখি,গাছপালা এবং জলাশয়ের |ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় জমির ফলন কমে গেছে |

অবৈধ ইটভাটাগুলোর বিষয়ে জেলা প্রশাসককে জিজ্ঞাসা করা হলে তিনি জানান-- লোকবলের অভাবে ব্যবস্থা নেয়া যাচ্ছে না তবে আমাদের অভিযান চলমান থাকবে |
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার