রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল আত তাকওয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও দাউদপুর ইউনিয়ন বিএনপি'র ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ আরফান ভুইয়ার নিজ অর্থায়নে ও নিজ উদ্যোগে অভিভাবক, শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীদের নিয়ে গাজীপুর সাফারি পার্কে বার্ষিক শিক্ষা সফর,বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠানে অভিভাবক গন বক্তব্যে বলেন আরফান ভুইয়া ভাইয়ের এই নিজ উদ্যোগে আমরা সকলেই আনন্দিত ও তার কাছে আমাদের একটি দাবি রইলো আত তাকওয়া মাদ্রাসার পক্ষ থেকে এই বছরের ন্যায় আমরা যেন প্রতিবছর বার্ষিক শিক্ষা সফরে যেতে পারি সেই সুযোগ করে দেন।
আত তাকওয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও দাউদপুর ইউনিয়ন বিএনপি'র ক্রিয়া বিষয়ক সম্পাদক আরফান ভুইয়া বক্তব্যে বলেন লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিনোদন ও খেলাধুলার প্রয়োজন রয়েছে সেই কথা বিবেচনা করে শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষক দের কে নিয়ে আজকে আমার এ বার্ষিক শিক্ষা সফর এবং আপনারা সকলে আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন।
এবং পরবর্তীতে যেন আপনাদের কে নিয়ে আরো উন্নত স্থানে শিক্ষা সফরে যেতে পারি।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার