
নিজস্ব প্রতিবেদক মোল্লা জাহাঙ্গীর আলম :
খুলনার রূপসা উপজেলার গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে "জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি- ২০২৬" পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ করা হয়।
সোমবার ২৯ জুন সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক *অমল কুমার শিকদার* এর সভাপতিত্বে শিক্ষক- শিক্ষিকা _সুবর্ণ বিশ্বাস, রূপক কুমার মৃধা, সোনালী রানী রায়, বিউটি খাতুন, স্বপ্না রায়, হ্যাপি রায়, স্মীতা কীর্তুনীয়া, আরিফুল ইসলাম, বিজন বিশ্বাস, রনি ফকির, কাজল অধিকারী, ধ্রুবজ্যোতি মন্ডল, গোপাল চন্দ্র কীর্তনীয়া, গুরুচাঁদ রায়, বিভীষণ হীরা, প্রভঞ্জন ধর, শিবানী মুখার্জী, পলি বাড়ই সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫নং ঘাটভোগ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নুন্দু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষার্থীরা "জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি-২০২৬" লেখা ব্যানার হাতে নিয়ে কর্মসূচিতে অংশ নেয়। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাম গাছ, লম্বু গাছ ও নিম গাছের চারা রোপণ করে।
জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় "লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট" এর সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক অমল কুমার শিকদার বলেন, "জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সচেতন করতে হবে। গাছ লাগানোই তার প্রথম ধাপ।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং তারা ভবিষ্যতে পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার