আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্যের উদ্যোগে বহির্বিশ্বে নতুন প্রজন্মের মাঝে সিলেট ও চট্টগ্রামের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টি তুলে ধরার লক্ষ্যে ‘সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬’ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন ২০২৬) লন্ডনের রেডব্রিজের একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত সভায় সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখার আহ্বায়ক সুহেল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হেলেন ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রেডব্রিজ কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সৈয়দা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমডেনের সাবেক মেয়র লিনা চৌধুরী, সাবেক কাউন্সিলর আয়শা চৌধুরী, কমিউনিটি নেত্রী মিরা বড়ুয়া, শাহিন চৌধুরী, আব্দুল মালিক, রাহুল ইসলাম, গিয়াস উদ্দিন, বাবলু মিয়া, লুকমান মিয়া এবং অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা উৎসবের মাধ্যমে দুই অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে নিজেদের শেকড়ের সঙ্গে পরিচিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, উৎসবটি সফল ও নান্দনিকভাবে আয়োজনের ক্ষেত্রে সুষ্ঠু পরিকল্পনা, কার্যকর ব্যবস্থাপনা এবং সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আয়োজকদের বিশেষভাবে সচেতন থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার