লালপুর (নাটোর) প্রতিনিধি:নাটোরের লালপুরে পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে ভরাট বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ বিকেলে উপজেলার ‘এজিএস’ ইট ভাটায় এই অভিযান চালানো হয়।প্রশাসন সূত্রে জানা গেছে, পদ্মা নদীর চর থেকে অবৈধ উপায়ে বালু তুলে ইট ভাটায় মজুত করা হচ্ছে—এমন সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে কেবল ইট ভাটার শ্রমিকদের পাওয়া যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মাটি ও বালু কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর (ভেকু) মেশিনের ৪টি ব্যাটারি জব্দ করা হয়।অভিযান পরিচালনাকালে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় লালপুর থানা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত থেকে সহযোগিতা করেন।এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ফসলি ও কৃষি জমি রক্ষা এবং নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার