মোঃআইয়ুব আলী , লালপুর (নাটোর):নাটোরের লালপুর থানা এলাকার পদ্মা নদীতে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে মোঃ সাহাবুল ইসলাম (৪৫) নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় রবিউল ইসলাম (৩৭) নামের আরও এক জেলে আহত হয়েছেন। নিহত ও আহত দুজনই পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা।মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৩টার দিকে লালপুর থানাধীন রাইটার চর নামক স্থানে পদ্মা নদীর কিনারে থাকা একটি শ্যালো ইঞ্জিন চালিত নৌকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।ঘটনার বিবরণপ্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, গত ১৫ জুন দিবাগত রাত (১৬ জুন) আনুমানিক ১:৪৫ ঘটিকা থেকে রাত ২:৩০ ঘটিকার মধ্যে রাইটার চর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাহাবুল ও আহত রবিউল গত দুদিন ধরে তাদের শ্যালো ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ওই এলাকায় মাছ ধরছিলেন।ঘটনার সময় চর থেকে মোটরসাইকেল যোগে আসা ৫/৬ জন অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসী নদীর কিনারার কাছাকাছি অবস্থান নিয়ে নৌকাটি লক্ষ্য করে এলোপাথারি গুলি বর্ষণ করে। এতে সাহাবুলের ডান কাঁধের ওপরের পেছনের অংশে গুলি লাগে। গুলির আঘাতে তার শরীরের সামনের বড় অংশের মাংস ও হাড় ভেঙে বাইরে বের হয়ে যায় এবং থুতনির নিচে রক্তাক্ত ক্ষত তৈরি হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ সময় নৌকায় থাকা অপর জেলে মোঃ রবিউল ইসলাম আতঙ্কিত হয়ে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেন। নদীতে ঝাঁপ দেওয়ার কারণে তার শরীরে ও দুই হাতে সামান্য আঘাত লেগেছে। ঘটনার সময় অন্ধকার থাকায় এবং আকস্মিকতায় আক্রান্ত হওয়ার কারণে রবিউল হামলাকারী কাউকেই চিনতে পারেননি বলে জানিয়েছেন।ভিকটিমদের পরিচয়নিহত: মোঃ সাহাবুল ইসলাম (৪৫), পিতা- মোঃ ইউনুছ প্রামানিক, মাতা- সাহারা বানু। গ্রাম- সাড়া গোপালপুর, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা।আহত: মোঃ রবিউল ইসলাম (৩৭), পিতা- মোঃ আব্দুল হক মোল্লা। গ্রাম- সাড়া চানমাড়ী গোরস্থান, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা।উদ্ধার ও আইনি ব্যবস্থাখবর পেয়ে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ সেলিম মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। পরবর্তীতে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত সাহাবুলের মরদেহ এবং মাছ ধরার কালো রঙের শ্যালো ইঞ্জিন চালিত নৌকাটি উদ্ধার করেছে।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামিকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার নেপথ্যের কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার