স্টাফ রিপোর্টার:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ভাইবোন দের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, রাজশাহী ৫ ( পুঠিয়া - দুর্গাপুর) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আব্দুস সাত্তার বলেন শারদীয় উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সহ দেশবাসীর প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দুর্গাপূজা হিন্দুদের ধর্মীয় উৎসব হলেও আবহমানকালের শাশ্বত গতিধারায় সেটি বাঙালি জাতির ধর্ম-বর্ণ নির্বিশেষে সার্বজনীন জাতীয় উৎসবে পরিণত হয়েছে। দুর্গাপূজার মূল লক্ষ্য হলো, অশুভ শক্তিকে বিনাশ করে সমাজে শুভশক্তির আবির্ভাব ঘটিয়ে সকল মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা।
আব্দুস সাত্তার আরও বলেন, শারদীয় দুর্গোৎসব আমাদের জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। আমি হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও শ্রদ্ধা আমাদের সংস্কৃতির অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য আমাদের অক্ষুণ্ন রাখতে হবে।
উল্লেখ্য, আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার হিন্দুধর্মের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক খোজ খবর নেন। সুষ্ঠ ভাবে আনন্দ মুখর পরিবেশে পূজা উদযাপন জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার