আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধিঃ ঢাকার হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা অপসারণ ও অবমাননার অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বগুড়ার শেরপুরের ধর্মপ্রাণ তৌহিদী জনতা। ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সামনে থেকে কালেমার পতাকা হাতে তৌহিদী জনতার ঢল নামে। মিছিলটি বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে শুরু হয়ে উপজেলা গেটসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পুনরায় শাহী জামে মসজিদের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আউয়াল শেরপুরী, মাওলানা এজাজ মাহমুদ এবং মাওলানা মানছুরুর রহমান।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “কালেমার পতাকা আমাদের ঈমানের প্রতীক। এই পতাকার অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রধানমন্ত্রী ও সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, দেশের মানুষের ধর্মীয় অনুভূতি ও কালেমার পতাকার মর্যাদা রক্ষায় সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে। পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বব্যাপী কালেমার পতাকার মর্যাদা সমুন্নত রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। শেরপুর থানা পুলিশের সার্বিক সহযোগিতায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার