
নিজস্ব প্রতিবেদক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও শ্রমিক নেতা কামাল মৃধা বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক জীবনে একাধিক মামলা, হয়রানি ও নির্যাতনের শিকার হলেও দল ও আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি বলে তিনি দাবি করেন।
এক বক্তব্যে কামাল মৃধা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব তাকে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত করেছে। দেশের কঠিন সময়ে বিএনপির নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আমার কখনো ক্ষমতার প্রতি লোভ ছিল না। মানুষের ভালোবাসা নিয়েই একজন জনপ্রতিনিধি হতে চাই। দীর্ঘদিন শ্রমিক নেতা হিসেবে মানুষের সুখ-দুঃখের সঙ্গী ছিলাম। জনগণ সুযোগ দিলে ৩৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।"
নির্বাচিত হলে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, কিশোর গ্যাং এবং ছিনতাই দমনে কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেন তিনি। তার ভাষায়, আমি এমন একটি ৩৩ নং ওয়ার্ড গড়তে চাই, যেখানে সব শ্রেণি-পেশার মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন।"
কামাল মৃধা আরও বলেন, কে কোন রাজনৈতিক দলের সমর্থক, সেটি আমার কাছে মুখ্য নয়। আমার কাছে ৩৩ নং ওয়ার্ডের প্রতিটি মানুষই একটি পরিবারের সদস্য। সবাইকে সঙ্গে নিয়েই একটি সুন্দর, আধুনিক ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে চাই।
তিনি জানান, মোহাম্মদপুরের ৩৩ নং ওয়ার্ডে দক্ষিণাঞ্চল, বিশেষ করে ভোলা ও বরিশাল জেলার উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বসবাস করেন। দক্ষিণবঙ্গের সন্তান হিসেবে তিনি তাদের কাছে শুধু ভোট নয়, দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার