মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর জেলার পত্নীতলায় উপজেলায় জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত ২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টায় অবৈধ মাদকদ্রব্য সেবনকালে ৪ জনকে হাতেনাতে আটক করে পত্নীতলা থানা পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালতের মামলা নং- ২৬/২৬, তারিখ ০২/০৬/২০২৬ অনুযায়ী প্রত্যেক আসামিকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার