নিজস্ব প্রতিনিধি :-ইকমজেডি উজ্জ্বল
৬ এপ্রিল ২০২৬, রবিবার
সারাদেশে সাংবাদিক হত্যা-নির্যাতনের তীব্র নিন্দা ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি নিয়ে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম সংগঠন এর দাবি এবং উক্ত সংগঠন এর সভাপতির আহবান কিছু কথা।
সারাদেশে সাংবাদিক হত্যা-নির্যাতনের তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি - বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম।
বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম - বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগের সাথে জানাচ্ছে, দেশজুড়ে দায়িত্ব পালনরত সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন, মামলা, হুমকি-ধামকি ও হত্যাকাণ্ড উদ্বেগজনক হারে বেড়েই চলেছে।
সত্য প্রকাশ করাই সাংবাদিকের কাজ। কলম ধরাই অপরাধ নয়। অথচ যারা কলমকে ভয় পায়, তারাই সাংবাদিকের গায়ে হাত তোলে। এটা শুধু একজন সাংবাদিকের উপর আঘাত নয়, এটা জাতির বিবেক ও গণতন্ত্রের উপর সরাসরি আঘাত।
*সাম্প্রতিক নির্যাতনের নজির:*
১. *২০২৫ সালে গাজীপুরে* সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়।
২. *চলতি ২০২৬ সালে বগুড়া জেলার ধুনট উপজেলায়* সাংবাদিক গোবিন্দ রায় ও সাংবাদিক গোলাপ রব্বানি সত্য-সঠিক সংবাদ প্রকাশের জেরে দুর্বৃত্তদের হাতে নির্মম নির্যাতন ও মাইরধরের শিকার হয়ে গুরুতর আহত হন।
৩. *চট্টগ্রামে* সাংবাদিক কামাল সহ সারাদেশে একযোগে সাংবাদিক নির্যাতন, নিপীড়ন, হেনস্থা অহরহ চলমান।
আরও অন্যান্য জেলা উপজেলা শহরে আনাচে কানাচে সাংবাদিক নির্যাতন হচ্ছে অনলাইন অফলাইন সকল পত্র পত্রিকা টেলিভিশন গুলো তেও প্রকাশ প্রচারণা হচ্ছে ফেইসবুক ইউটিউব বিভিন্ন মাধ্যমেও প্রকাশিত হচ্ছে কিন্তু আমরা এই ন্যাক্কারজনক ঘটনা গুলোর প্রতিকার পাচ্ছিনা তেমন উপযুক্ত বিচার পাচ্ছিনা।
পারিবারিকভাবেও বহু সাংবাদিক আজ নির্যাতিত, হুমকি-ধামকির মধ্যে দিন কাটাচ্ছেন। অথচ বাংলাদেশ সরকার পক্ষ এসব ঘটনা চোখে দেখছেন, কানে শুনছেন - কিন্তু কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। গুম-হত্যা-নির্যাতনের বিচার হচ্ছে না।
বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম স্পষ্ট ভাষায় বলছে - *কলম ভাঙবে না, সত্য থামবে না। সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আমরা।*
*আমাদের দাবি ও সরকারের প্রতি আহ্বান:*
আমরা সরকার দলীয় সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, এমপি-মন্ত্রীদের প্রতি জোর আহ্বান জানাচ্ছি - আপনারা দেশ পরিচালনা করতে গিয়ে সাংবাদিকদের ভুলে যাবেন না। আমাদের প্রতি লক্ষ্য রাখুন। প্রশাসনের সকল সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দিন। জাতীয় সংসদে দাঁড়িয়ে পরিষ্কারভাবে ঘোষণা দিন এবং *সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করুন*।
আমাদের দাবিসমূহ:
১. প্রতিটি সাংবাদিক নির্যাতন-হত্যার ঘটনায় দ্রুত মামলা নিয়ে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
২. সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন করতে হবে।
৩. প্রশাসনকে নিরপেক্ষভাবে তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
যতক্ষণ না দোষীদের বিচার হয় এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন হয়, ততক্ষণ BJWUF এর কলম থামবে না। প্রয়োজনে রাজপথেই নামবো।
*"একতাই শক্তি, একতাই বল"* - এই শ্লোগান নিয়ে সারাদেশের সাংবাদিকরা আজ ঐক্যবদ্ধ।
সত্যের জয় হোক। কলমের জয় হোক।
মোঃ কুতুব উদ্দিন
সভাপতি
বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম - BJWUF
মোবাইল:01812242843]
*প্রচারে:* BJWUF কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি
কলমের জয় হোক 🔵
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার