মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি:২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোরের সিংড়ায় ৫ হাজার ৮৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল ৯টায় উপজেলা কৃষি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবু রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল হাসান মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক বিশ্বাসসহ উপকারভোগী কৃষক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিংড়া উপজেলায় মোট ৫ হাজার ৮৭০ জন কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার কৃষককে রোপা আমন ধানের বীজ ও সার দেওয়া হচ্ছে। এছাড়া ৮২০ জন কৃষককে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং ৫০ জন কৃষককে লেবুর চারা বিতরণ করা হবে।তিনি আরও জানান, উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে ১৬টি ফার্মার স্কুলেও গাছের চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার