মো তুহিন মোল্লা,নড়াইল প্রতিনিধি;-
নড়াইল জেলার রূপগঞ্জ ধোপাখোলা জোড়া পাম্প এলাকায় ডিজেল আনতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার(২০এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,প্রায় ৫০ বছর বয়সী ওই নারী জোড়া পাম্প এলাকায় ডিজেল সংগ্রহের জন্য আসেন। এ সময় প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে ঘটনাস্থলেই মারা যান বলে ধারণা করা হচ্ছে। অসুস্থ হয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। তবে এই খবর লেখা পর্যন্ত মৃত নারীর পরিচয় নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, চলমান তীব্র তাপপ্রবাহে জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য বিশেষজ্ঞরা সতর্কতা জারি করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার