Dhaka 9:12 am, Thursday, 23 April 2026

সাতকানিয়া অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানঃ দুইটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিল প্রশাসন

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলায় পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে একটি অবৈধ ইটভাটার আগুন নিভিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন।
বুধবার(১২ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টের অভিযানকালে সাতকানিয়া উপজেলার আওতাধীন মাদারবাড়ি, কেওচিয়াস্থ অবৈধ ইটভাটা নূর হোসেন ব্রিকস ম‌্যানুফ‌্যাকচারিং(N.H.B)এর আগুন ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে নিভিয়ে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করা হয় এবং লাইসেন্স ব‌্যতীত ব্রিকফিল্ড এর কোন কার্যক্রম ভবিষ‌্যতে চলমান রাখা যাবে না মর্মে কঠোর হুশিয়ারি বার্তা প্রদান করা হয়।
এছাড়াও উপজেলার দক্ষিণ ঢেমশাস্থ গাউছিয়া ব্রিকস ম‌্যানুফ‌্যাকচারিং(G.B.M)এর মালিকপক্ষ এবং ম‌্যানেজারকেও লাইসেন্স হালনাগাদকরণ ব‌্যতীত ইট ভাটার কোন কার্যক্রম চালানো যাবে না মর্মে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এই সময় সাংবাদিক ও পাশ্ববর্তী স্থানীয় ব‌্যক্তিবর্গদের সম্মুখে আগামী এক মাসের মধ‌্যে লাইসেন্স এর কাগজপত্র হালনাগাদ করার সময় বেঁধে দেওয়া হয়। অন্যথায় তাদের কার্যক্রম নিজেরা বন্ধ করবেন মর্মে অংগীকার করেন।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার সদস্যবৃন্দ।
এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাতকানিয়া স্টেশনের সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ডেপুটি স্পিকারের উদ্যোগে হাওরের বোরো মৌসুমে কৃষকদের বড় স্বস্তি: কলমাকান্দায় বসছে ৯টি টিউবওয়েল

সাতকানিয়া অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানঃ দুইটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিল প্রশাসন

Update Time : 10:46:13 pm, Wednesday, 12 February 2025