Dhaka 5:34 am, Tuesday, 21 April 2026

ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক

  • Reporter Name
  • Update Time : 05:37:17 pm, Sunday, 15 March 2026
  • 12 Time View

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে তিন দিনের বৃষ্টির পানিতে তলিয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ। বিশেষ করে ডুবে গেছে আলুর খেত ও মাঠে তুলে রাখা আলু। এতে বিপাকে পড়েছেন কৃষক। এ ছাড়া ভুট্টা ও গমগাছ বাতাসের কারণে মাটিতে ন্যুয়ে পড়েছে।

ঠাকুরগাঁও সদরসহ বিভিন্ন উপজেলায় গতকাল এমন চিত্র চোখে পড়ে। সরেজমিন দেখা যায়, কোথাও জমিতে বৃষ্টির পানি জমে আছে। কোথাও উঁচু জমি থেকে নিচু জমিতে পানি এসে তলিয়ে গেছে ফসল। অনেক জায়গায় আলু তুলে মাঠে শুকানোর জন্য রাখা হয়েছিল।

আকস্মিক বৃষ্টির কারণে সেসব আলু এখন পানির নিচে। এসব আলু পচে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় এক চাষি জানান, এ বৃষ্টিতে ধানের উপকার হয়েছে। কিন্তু আলুর খুব ক্ষতি হয়েছে।
পানি আলুতে পচন ধরবে। আরেক চাষি বলেন, প্রচুর ঝড়বৃষ্টি হয়েছে। চিন্তায় মাথা ঘুরছে। জমিতে ভুট্টা লাগিয়েছিলাম, বেশির ভাগ ভুট্টা বাতাসের কারণে পড়ে গেছে। ব্যাপক ক্ষতি হয়ে গেল।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম বলেন, কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। তালিকা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে

ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক

Update Time : 05:37:17 pm, Sunday, 15 March 2026