
মোঃমাহফুজ আহম্মেদ কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি:-
গাজীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহম্মেদ সিদ্দিকীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন দক্ষ, সৎ ও বিচক্ষণ প্রশাসক হিসেবে ব্যারিস্টার ইশরাক আহম্মেদ সিদ্দিকীর আগমন গাজীপুর জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে জেলার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সংবর্ধিত অতিথি ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহম্মেদ সিদ্দিকী তার বক্তব্যে এই সম্মাননা পাওয়ায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “গাজীপুর জেলার উন্নয়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করব।”
তিনি আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। এ সময় তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর, যা উপস্থিত সকলের মাঝে নতুন আশার সঞ্চার করে।
মোঃ মাহফুজ আহম্মেদ 


















