Dhaka 4:59 pm, Wednesday, 22 April 2026

ফকিরহাটে তেল নিতে গিয়ে বাসের ধাক্কায় বাইক চালকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 06:52:16 pm, Monday, 6 April 2026
  • 66 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:

ফকিরহাটে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো: ইয়াছিন শেখ (৫৫) নামে এক বাইক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় খুলনা-ঢাকা মহাসড়কের পাগলা-শ্যামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন শেখ ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামের শেখ আ: বারির ছেলে।

তথ্য সূত্রে জানা গেছে, ইয়াছিন শেখ মটরসাইকেলে তেল নেওয়ার জন্য পাগলা-শ্যামনগর আরা ফিলিং স্টেশনে প্রবেশ করছিলেন। এসময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। দুর্ঘটনায় মটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। কিভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছেন।

একইদিন বেলা ১১টায় পিলজংগ এলাকায় ক্রেনের গাড়ী উল্টে পড়ে ইসরাফিল শেখ (২৭) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। অপরদিকে উপজেলা শ্যামবাগাত এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত বাইসাইকেল আরোহী আহত হয়েছে। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ পূত্রবধু জিঙ্গাসাবাদে হেফাজতে

ফকিরহাটে তেল নিতে গিয়ে বাসের ধাক্কায় বাইক চালকের মৃত্যু

Update Time : 06:52:16 pm, Monday, 6 April 2026