
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাহিত্য উৎসব-২৫
বইমেলা, উদ্যোক্তা মেলা ও লোকজ উৎসব
তাইজুল ইসলাম, হবিগঞ্জ জেলা:
হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মাঠে হরিকল সাহিত্য পরিষদের আয়োজনে ও ফজলে এলাহির সভাপতিত্বে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাহিত্য উৎসব, বইমেলা, উদ্যোক্তা মেলা ও লোকজ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উৎসবের উদ্বোধনী পর্বে “দেওয়ান গোলাম মুর্তজা দিবস” উদযাপন করা হয়। এতে কবি দেওয়ান গোলাম মুর্তজার আজীবন সাহিত্যকর্ম ও অবদান নিয়ে আলোচনা, কবিতা পাঠ এবং স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জের বিশিষ্ট কবি ও হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি তাহমিনা হক গিনি সহ আরও অনেকে।
উৎসবে বিভিন্ন প্রকাশনী ও লাইব্রেরি বইয়ের স্টল নিয়ে অংশ নেয়। পাশাপাশি নারী উদ্যোক্তারা তাদের নিজস্ব পণ্য প্রদর্শন করেন। মেলায় দেশীয় পিঠা প্রেমীদের জন্য বিশেষ আয়োজন ছিল, যেখানে তারা নিজ হাতে তৈরি নানান রকম ঐতিহ্যবাহী ও কারুকাজ করা পিঠা প্রদর্শন করেন।
উৎসবে বইপ্রেমী, সাহিত্য অনুরাগী ও পিঠা প্রেমীরা ভিড় করেন। দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এমন আয়োজন নিয়ে ভীষণ উচ্ছ্বসিত এবং প্রত্যাশা করেন যে, এই ধরনের মেলা প্রতি বছর নিয়মিতভাবে আয়োজন করা হবে।
Reporter Name 


















