Dhaka 3:22 am, Wednesday, 22 April 2026

যশোরের শার্শার ডিহিতে ব্রিজ ধস, অল্পের জন্য রক্ষা বালিভর্তি ট্রাক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-
যশোরের শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়নের পাকশিয়া বাজার থেকে রঘুনাথপুর পর্যন্ত চলমান পাঁকা সড়কের ব্রিজ ধসে পড়েছে। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ,উদকন্ঠা ও ভোগান্তির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল বিকাল আনুমানিক ৪টার সময়ে বালিভর্তি একটি ১০ চাকার ট্রাক ব্রিজটির ওপর দিয়ে অতিক্রম করার সময় হঠাৎ করেই ব্রিজের ছাদ ধসে পড়ে। তবে সৌভাগ্যবশত ট্রাকটির সামনের অংশ ব্রিজ অতিক্রম করে সড়কের ওপর উঠে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।
সরেজমিনে দেখা গেছে, রঘুনাথপুর মৌজায় অবস্থিত ব্রিজটির ছাদ ভেঙে নিচে তলানিতে পড়ে রয়েছে।

এলাকাবাসী জানান, প্রায় ৪০ বছর আগে ব্রিজটি নির্মিত হয়েছে। সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় প্রতিদিন পেশাজীবি মানুষ, চাকুরীজীবী, কৃষক-শ্রমিক, দিনমজুর, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ অসংখ্য পথচারীর চলাচলে পথটি ব্যস্ত থাকে। কিন্তু ব্রিজটি ধসে পড়ায় বর্তমানে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি পুনর্নির্মাণ করে চলাচলের উপযোগী করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তবে উপজেলা ইঞ্জিনিয়ার ছানা উল্লাহ এর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি শুনেছি এবং দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি নির্মাণের জন্য বাজেট অনুমোদন পূর্বক কাজ করা হবে বলে জানিয়েছেন।#
প্রেরক:-
মো,মনির হোসেন।
বেনাপোর প্রতিনিধি যশোর।
তারিখ:-১০/০৪/২৬
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১,

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

যশোরের শার্শার ডিহিতে ব্রিজ ধস, অল্পের জন্য রক্ষা বালিভর্তি ট্রাক

Update Time : 10:41:38 am, Saturday, 11 April 2026