Dhaka 7:06 am, Tuesday, 21 April 2026

খুলনায় গুলিতে যুবক – আহত. ঘটনাস্থলে সত্যতা মেলেনি

  • Reporter Name
  • Update Time : 06:41:39 pm, Saturday, 18 April 2026
  • 20 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার:

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন আল ফারুক সোসাইটির পাশের একটি গলিতে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় খোঁজ নিয়ে এ ধরনের ঘটনার প্রত্যক্ষদর্শী বা আলামত পাওয়া যায়নি।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) দুপুরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে।

আহত যুবকের নাম ইমরুল। তিনি পেশায় একজন শ্রমিক বলে জানা গেছে। অসমর্থিত সূত্রের দাবি, হঠাৎ করেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে শনিবার বিকেলে সরেজমিনে আল ফারুক সোসাইটির পাশের গলি ও আশপাশের এলাকায় খোঁজ নিয়ে গুলির ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। স্থানীয় একাধিক দোকানি ও বাসিন্দা জানান, দুপুরে তারা কোনো গুলির শব্দ শোনেননি বা এ ধরনের ঘটনা ঘটতে দেখেননি। রাস্তায় রক্তের দাগ বা গুলির খোসার মতো কোনো আলামতও দেখা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, “ফেসবুকে শুনেছি। কিন্তু আমাদের গলিতে এমন কিছু হয়নি। পুলিশও এসেছিল, তারাও কিছু পায়নি।”

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়েছি। আল ফারুক সোসাইটির পাশের গলিসহ আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়েছে। কিন্তু গুলির ঘটনার কোনো সত্যতা বা আলামত পাওয়া যায়নি। কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, “খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইমরুল নামে এক যুবক ভর্তি আছে শুনেছি। তিনি গুলিবিদ্ধ কি না, কোথায় আহত হয়েছেন—তা আমরা যাচাই করছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয়। তবে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি। স্থানীয়রা গুজবে কান না দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, কেউ যদি ঘটনা সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে সোনাডাঙ্গা থানায় জানাতে পারেন। গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার অনুরোধ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আহত যুবকের বক্তব্য, হাসপাতালের চিকিৎসকের প্রতিবেদন এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে। তদন্ত শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে

খুলনায় গুলিতে যুবক – আহত. ঘটনাস্থলে সত্যতা মেলেনি

Update Time : 06:41:39 pm, Saturday, 18 April 2026