Dhaka 5:18 pm, Saturday, 25 April 2026

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ সন্ধ্যা মিলেনী

আন্তর্জাতিক নিউজ ডেস্ক

গত এক সপ্তাহ ধরে নিখোঁজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তাদের খুজেঁ পেতে সর্বসাধারণের সহায়তা চেয়েছে স্থানীয় পুলিশ। ফক্স নিউজের প্রতিবেদন।
তারা হলেন, জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। তাদের বয়স ২৭ বছর। লিমন ভূগোল ও পরিবেশবিজ্ঞান নীতি বিষয়ে এবং নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন। গত ১৬ এপ্রিল সর্বশেষ তাদের আলাদাভাবে দেখা গিয়েছিল বলে পুলিশ জানায়।

লিমনকে সকাল ৯টার দিকে নিজ বাসায় ও নাহিদাকে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে এনইএস ভবনে সর্বশেষ দেখা যায়। গত ১৭ এপ্রিল বিকেল প্রায় ৪টা ৫০ মিনিটের দিকে পরিবারের এক বন্ধু পুলিশকে বিষয়টি জানান। নিখোঁজ দুইজনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিলো না, এতে উদ্বেগ বাড়তে থাকে।

পুলিশ জানায়, তাদের নাম ইতোমধ্যে অঙ্গরাজ্য ও জাতীয় নিখোঁজ ব্যক্তিদের ডাটাবেজে যুক্ত করা হয়েছে।

লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ বাংলাদেশ থেকে সংবাদমাধ্যমকে জানান, গত সোমবার তিনি ভাইয়ের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছিলেন, থিসিসের কাজে ব্যস্ত থাকবেন।

তিনি আরও বলেন, লিমন খুবই দায়িত্বশীল ও সময়নিষ্ঠ মানুষ। এই পরিস্থিতি আমাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত, অস্বাভাবিক এবং খুবই সন্দেহজনক মনে হচ্ছে।

জুবায়ের জানান, তারা দুইজন ভবিষ্যতে বিয়ের বিষয়ে আলোচনা করছিলেন, তবে তারা এখন পড়াশোনার দিকেই বেশি মনোযোগ দিচ্ছিলেন।

বিশ্ববিদ্যালয় পুলিশের জনসংযোগ কর্মকর্তা ল্যারি ম্যাককিনন বলেন, এই মুহূর্তে আমাদের কাছে এমন কোনো তথ্য নেই, যাতে মনে হয় এখানে অপরাধমূলক কিছু ঘটেছে বা কোনো সন্দেহজনক পরিস্থিতি রয়েছে। যখন নিজেরাই তাদের খুঁজে বের করতে পারছি না, তখন জনসাধারণই আমাদের সবচেয়ে বড় ভরসা। আমরা এখন সেই পর্যায়ে আছি।

তিনি আরও বলেন, সবাই ইতিবাচক ফলাফলের আশা করছে। এজন্য আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বসহকারে নিচ্ছি এবং তাদের খুঁজে বের করতে কোনো প্রচেষ্টা বাদ দিচ্ছি না।

এদিকে, তাদের কোনো সন্ধান পেলে ৮১৩-৯৭৪-২৬২৮ নম্বরে ফ্লোরিডা পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কৃষকের মুখে হাসি পঞ্চগড় ভূট্টা চাষে নতুন সম্ভাবনাময়:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ সন্ধ্যা মিলেনী

Update Time : 10:42:26 pm, Friday, 24 April 2026