Dhaka 5:47 pm, Thursday, 30 April 2026

বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন

  • Reporter Name
  • Update Time : 09:58:10 pm, Wednesday, 29 April 2026
  • 2 Time View

রনজিৎ সরকার রাজ,দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ২ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের চাপাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চাপাপাড়া গ্রামের নুরুজ্জামানের আমবাগানে কয়েকজন ব্যক্তি মাদক সেবন করছেন—এমন খবর পেয়ে স্থানীয় লোকজন চারজনকে আটক করেন। পরে বীরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন। এ সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় আটক ৪জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বীরগঞ্জ উপজেলার ধনু চেংটি গ্রামের মৃত জুহুর উদ্দিনের ছেলে আল আমিন (২৭), পূর্ব দেবারুপাড়া গ্রামের আফজালের ছেলে শাওন ইসলাম (২৪), পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দওপাল গ্রামের আয়নাল হকের ছেলে সোহেল রানা (২৬) এবং বীরগঞ্জ উপজেলার হীরামনি গ্রামের মৃত সপির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।
সাজা কার্যকর শেষে দণ্ডপ্রাপ্তদের বীরগঞ্জ থানা হাজতে নেওয়া হয়েছে অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা রনি (চলতি দায়িত্ব) বলেন তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সংক্ষিপ্ত ইতিহাসের শিক্ষা:হজরত ইব্রাহিম (আ)-এর ত্যাগের মহিমা

বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন

Update Time : 09:58:10 pm, Wednesday, 29 April 2026