Dhaka 1:56 pm, Friday, 24 April 2026

আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দাবিতে শ্রীপুরের প্লাটফর্মে মানববন্ধন

মোঃ হৃদয় হাসান স্টাফ রিপোর্টার

রেলস্টেশনে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের সব আন্তঃনগ ট্রেনের নিয়মিত যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছে সুবিধাবঞ্চিত শিক্ষক-শিক্ষার্থী ও শ্রীপুরের সর্বস্তরের জনগণ।

জনতার ব্যানারে মঙ্গলবার বেল ১১টা থেকে প্লাটফর্মে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় দুই শতাধিক লোজনজন অংশ নেয়। সকালে মানববেন্ধনের সময় লাল কাপড় দেখিয়ে সেখানে ঢাকা অভিমুখী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন থামায় আন্দোলনকারীরা। সেখানে বেলা ১১টা ৪৫ মিনিট থেকে পরবর্তী ৩০ মিনিট ধরে ট্রেনটিকে থামিয়ে রাখা হয়। পরে স্টেশন মাস্টারের আশ্বাসে বেলা সোয়া ১২টায় ট্রেন যাত্রা করে।

মানববন্ধনে অংশ নেওয়া লোকজন জানান, শিল্পোন্নত শ্রীপুর উপজেলা জুড়ে সাড়া দেশের বিভিন্ন প্রান্তের লোকজন বসবাস করেন। তারা সড়ক ও রেল পথে নিয়মিত যাতায়াত করেন। অথচ এ বড় শিল্প এলাকায় অবস্থিত রেলস্টেশনে কেবল একটি মাত্র আন্তঃনগর ট্রেন থামে। তারা বলেন, শ্রীপুর তথা পুরো গাজীপুরের যাতায়াত নির্বিঘ্ন করতে হলে রেল যাত্রা অবারিত করতে হবে। এতে মানুষের যাতায়াত সুবিধার পাশাপাশি সরকারি কোষাগারেও উল্লেখযোগ্য আয় জমা হবে।
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় ব্যবসায়ী তপন বনিক বলেন, ‘আমরা দীর্ঘদিন আন্দোলন করে শ্রীপুরে যমুনা ট্রেন থামিয়েছি। এখন এই স্টেশন হয়ে যাত্রীরা যাতে অন্যান্য আন্তঃনগর ট্রেনের সেবা নিতে পারে সে ব্যবস্থার জন্যেই আমরা আজকের এ মানববন্ধনে অংশ গ্রহণ করেছি।
স্থানীয় বাসিন্দা ও মানববন্ধনে অংশ নেওয়া মো. আমানুল্লাহ কবিরাজ বলেন,’ এ স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়ার ঘোষণা দিতে হবে। না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।’
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, আজকের বিষয়ে ডিজি মহোদয়ের সাথে কথা বলার৷ পর তিনি ৭ দিনের সময় নিয়েছেন। যাতে ব্রহ্মপুত্র সহ সকল আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দাবিতে শ্রীপুরের প্লাটফর্মে মানববন্ধন

Update Time : 11:05:47 pm, Tuesday, 25 February 2025