
শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ভেড়ামারা ব্রীজ সংলগ্ন মিনি জাফলং রেস্টুরেন্টের বাবুর্চি কতৃক ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা অভিযোগ উঠেছে।
বুধবার দুপরে ভেড়ামারার ব্রীজ সংলগ্ন তাজুল ইসলামের মেয়ে তামান্না ৬ বছরের শিশু ভেড়ামারা ব্রীজের পাশে বাঁধে খেলতে গেলে মালিক আমির উদ্দীন কৌশলে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় বাচ্চাটি দৌড়ে বাহিরে বের হয়ে প্রতিবেশীদের জানালে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে আমির হোসেন কে অবরুদ্ধ করে রাখে।অভিযুক্ত আমীর উদ্দিন দারিয়াপুর এলাকার জয়নালের ছেলে।
পরে গাইবান্ধা সদর থানা পুলিশ ব্যর্থ হলে অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল শেখ মুত্তাজুল ইসলাম এবং সদর উপজেলার এসিল্যান্ড পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত ব্যক্তি কে কৌশলে থানায় নিয়ে যান।
বিক্ষিপ্ত এলাকাবাসী পরে হোটেল টিতে আগুন লাগিয়ে দেয়।
Reporter Name 










