Dhaka 12:49 am, Friday, 26 June 2026

সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা উন্নয়নে কাজ করতে চায় বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক ইসলামী স্কলার মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল:-

দেশের সরকারি হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনটির নেতারা মনে করেন, সরকারের পাশাপাশি সামাজিক ও পেশাজীবী সংগঠনগুলোর সম্পৃক্ততা থাকলে হাসপাতাল ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএমএসএফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির এক সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, সরকারি হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা উন্নয়নে করণীয় বিষয়ে আগামী ২৮ জুন স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সংগঠনের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে।

বিএমএসএফের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফীর পক্ষ থেকে সরকারি হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রমে সাংবাদিক সমাজকে সম্পৃক্ত করার বিষয়ে ইতিবাচক মতামতের কথা তারা জেনেছেন। বিষয়টিকে স্বাগত জানিয়ে সংগঠনটি হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রমে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সরকারি হাসপাতাল দেশের বৃহৎ জনগোষ্ঠীর চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল। সেখানে পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় পরিকল্পনা, প্রশাসনিক সহায়তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয় থাকলে হাসপাতালগুলোর পরিবেশ উন্নয়নে সাংবাদিক সমাজও গঠনমূলক ভূমিকা রাখতে পারে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিএমএসএফের বিস্তৃত সাংগঠনিক নেটওয়ার্ক রয়েছে। সেই নেটওয়ার্ককে কাজে লাগিয়ে পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং হাসপাতালভিত্তিক সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব।

সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন বলেন, “সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে দেশের সরকারি হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব। এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতা প্রয়োজন।”

তারা আরও বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা কেবল সরকারের একক দায়িত্ব নয়; এটি একটি সম্মিলিত সামাজিক দায়িত্ব। দেশের মানুষের কল্যাণে সাংবাদিক সমাজ অতীতেও বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও সেই দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে।”

সভায় বক্তারা হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, সেবাগ্রহীতাদের দায়িত্বশীল আচরণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকির ওপর গুরুত্বারোপ করেন।

বিএমএসএফ নেতারা জানান, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়ন করে হাসপাতাল পরিবেশ উন্নয়নে অংশীদার হিসেবে কাজ করার বিষয়ে তারা আশাবাদী।

সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা উন্নয়নে ভূমিকা রাখতে চায় বিএমএসএফ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মহাদেবপুরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, অনিয়মে জরিমান

সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা উন্নয়নে কাজ করতে চায় বিএমএসএফ

Update Time : 09:40:42 pm, Thursday, 25 June 2026