Dhaka 1:44 am, Thursday, 2 July 2026

পালংখালী সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ,আটক ১

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাচারের সময় ২০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে ৬৪ বিজিবি। এ সময় একজনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৩০ জুন ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিপি-১৮ থেকে প্রায় ৩ দশমিক ৫ কিলোমিটার উত্তর-পূর্বে ফারির বিল এলাকায় অবস্থান নেয়। পরে বাংলাদেশ থেকে কয়েকজন ব্যক্তিকে পানিতে ভাসিয়ে বস্তা আনতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় টহল দল মো. জসিম উদ্দিন (১৯), পিতা—মীর কাসেম, গ্রাম—উনচিপ্রাং, ডাকঘর—হোয়াইক্যং, থানা—টেকনাফ, জেলা—কক্সবাজারকে আটক করতে সক্ষম হয়। অন্যরা পানির পথ ব্যবহার করে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। দীর্ঘ সময় অভিযান চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত সার এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, সীমান্ত দিয়ে সার, তেল ও অন্যান্য বাংলাদেশি পণ্য মিয়ানমারে পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে চোরাকারবারীদের চিহ্নিত করে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে কাজ করা হচ্ছে।
ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পালংখালী সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ,আটক ১

পালংখালী সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ,আটক ১

Update Time : 11:16:30 pm, Wednesday, 1 July 2026