Dhaka 1:38 am, Saturday, 25 April 2026

ছাতকে হাফিজ মাহমুদুল হাসানের খুনিদের গ্রেফতারের দাবিতে ৮ রমজান অর্ধদিবস হরতাল

  • Reporter Name
  • Update Time : 08:37:57 am, Saturday, 1 March 2025
  • 115 Time View

ছাতকে হাফিজ মাহমুদুল হাসানের খুনিদের
গ্রেফতারের দাবিতে ৮ রমজান অর্ধদিবস হরতাল

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে নৃশংসভাবে খুনের শিকার সৈয়দ হাফিজ মাহমুদুল হাসান (হান্নানের) খুনের বিচার ও দুষ্কৃতিকারীদের গ্রেতারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ ও সৈয়দ হাফিজ মাহমুদুল হাসান হান্নানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাতকের ধারণ বাজারে শুক্রবার বিকেলে বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আলহাজ্ব শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহি উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স ডিগ্রি কলেজের অধ্যাপক ও ছাতক উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শাহ শফিকুল আলম মতি, ধারণ বাজার শাপলা যুব সংঘের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমুল হক। উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহমীর আহমদ আবদুল হাই লিপুর পরিচালনায় অনুষ্টিত সভায় কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবদুল খালিক। বক্তব্য রাখেন হাফিজ আইন উদ্দিন, সৈয়দ আশরাফুল হোসেন জুনেদ, মির্জা রুবেল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা মাহমুদ আলী, শাপলা যুব সংঘের সভাপতি সৈয়দ আহমদ গুল, ফরিদ আহমদ চৌধুরী, কদর আহমদ চৌধুরী, মুজিবুর রহমান, আলহাজ্ব লিলু মিয়া, সুহেল মিয়া, দারুস সুন্নাহ ইসলামি যুব সংঘ সেওতর পাড়ার সাধারণ সম্পাদক আবুল হোসেন, গোড়াডুম্বুর মাদ্রাসার শিক্ষক মাওলানা তারেক আহমদ, আলাল মিয়া প্রমুখ। সভায় বক্তারা হাফিজ সৈয়দ মাহমুদুল হাসান এর (হান্নান) খুনের চার মাস অতিবাহিত হলেও খুনিদের চিহ্নিত ও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।দ্রুত খুনিদের চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানান তারা। বক্তারা এব্যাপারে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে সভায় খুনিদের গ্রেফতারের দাবিতে আগামি ৮ রমজান ধারন বাজার এলাকার সকল শ্রেনী-পেশার মানুষকে নিয়ে বাজারে সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালনের ঘোষণা দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ছাতকে হাফিজ মাহমুদুল হাসানের খুনিদের গ্রেফতারের দাবিতে ৮ রমজান অর্ধদিবস হরতাল

Update Time : 08:37:57 am, Saturday, 1 March 2025