Dhaka 3:23 am, Saturday, 25 April 2026

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নতুন অধ্যাপক হিসেবে যোগদান ডা: শোয়েব

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নতুন
অধ্যাপক হিসেবে যোগদান ডা: শোয়েব

সেলিম মাহবুব,ছাতক সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেছেন ডা: মোহাম্মদ গোলাম রব শোয়েব (এমবিবিএস, এফসিপিএস মেডিসিন, এফআরসিপি গ্লাসগো, এফএসিপি ইউএসএ)। তিনি গত শনিবার সকালে আনুষ্ঠানিক ভাবে হাসপাতালের মেডিসিন বিভাগের দায়িত্বভার গ্রহণ করেন। এসময় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক প্রফেসর ডা: শাহেদ আহমেদ, সহযোগী অধ্যাপক প্রফেসর ডা: মনোয়ারুল ইসলাম ভূইয়া, সহকারী অধ্যাপক ডা: সোমা সরকার সহ সংশ্লিষ্টরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এর আগে তিনি সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ছাতক উপজেলা সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের গর্বিত সন্তান ডা: মোহাম্মদ গোলাম রব শোয়েব ২০০১ সালে এমবিবিএস পাস করে ২০০৩ সালে এইচএমও হিসেবে যোগ দেন বিএসএমএমইউ তে। ২০০৪ সাল থেকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মজীবন শুরু। সেখানে তিনি নিষ্ঠা ও সফলতার সহিত বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ দুই দশক। শিল্পনগরী ছাতক শহরের বাসিন্দা ভাষা সৈনিক, সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ চিকিৎসক ও আলোকিত এবং সাদা মনের মানুষ ডা: গোলাম মন্তকার সুযোগ্য সন্তান ডা: মোহাম্মদ গোলাম রব শোয়েব। তিনি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সলিসিটর গোলাম জিলানী মাহবুব, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট রাজিনীতিবিদ মাহফুজ শিপলু ও যুক্তরাষ্ট্র প্রবাসী ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাভেলের ছোট ভাই।##

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নতুন অধ্যাপক হিসেবে যোগদান ডা: শোয়েব

Update Time : 11:22:55 pm, Sunday, 2 March 2025