
কাজী মোস্তফা রুমি: নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাজাহান সাজুর পিতা মহিউদ্দিন মিয়া আজ ৩ মার্চ’২৫ সকাল ১০:০০ ঘটিকায় মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল।
এক তাৎক্ষণিক শোক বার্তায় নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি বলেন- আজ সকাল দশটার দিকে নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমাদের সহযোদ্ধা শাজাহান সাজুর পিতা চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ হতে জানাই গভীর শোক।
সেই সাথে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন পরিবারের সকলকে এই দুঃসময়ে ধৈর্যধারণের শক্তি প্রদান করেন।
কাজী মোস্তফা রুমি: 



















