Dhaka 1:41 am, Monday, 27 April 2026

অটোচালকদের সঙ্গে দ্বন্দ্বে রাজশাহীসহ অভ্যন্তরীণ রুটে গাড়ি চলাচল বন্ধ করেছে বাস শ্রমিক

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি

বাসশ্রমিকেরা। আজ রোববার দুপুরে শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় ব্যারিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেন তাঁরা। এ ঘটনায় অভ্যন্তরীণ রুটে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বাসশ্রমিকদের দাবি,‘প্রশাসন থেকে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে অটোরিকশায় যাত্রী ওঠানোর নিষেধাজ্ঞা রয়েছে। সেটিকে অমান্য করে অটোচালকেরা যাত্রী উঠাচ্ছে।

‘তারা যাত্রীদের জিম্মি করে ইচ্ছেমতো ভাড়া আদায় করে। বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী ওঠালে আমাদের শ্রমিকেরা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে অটোচালকেরা আমাদের গালিগালাজ করে। এতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।’

অপর দিকে অটোরিকশাচালকদের দাবি, ‘বাসচালকেরা আমাদের জিম্মি করে রেখেছে। সাড়ে ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও রিজার্ভ কিংবা তিনজন করে যাত্রী নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। অনুমতি থাকা সত্ত্বেও তারা যাত্রী তুলতে বাধা দেয় এবং লাঠিয়াল বাহিনী দিয়ে সড়কে চাঁদাবাজি করে। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হলে সড়কে বাস চলতে দেওয়া হবে না। অটোরিকশাও চলবে না।’

মোহাম্মদ বিন ইয়ামিন নামের এক যাত্রী বলেন, ‘একটি মাহফিলে যোগদানের জন্য যাব। এখানে আসার পর থেকে দেখি বাস ও অটো চলাচল বন্ধ রয়েছে। শুনলাম তাদের মধ্যে নাকি ঝগড়া হয়েছে। এখন কীভাবে যাব বুঝতেছি না।’

নওগাঁর নিয়ামতপুর থেকে জজ কোর্টে আসা যাত্রী মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘মামলার তারিখ ছিল, তাই সকালে নওগাঁয় এসেছিলাম। বাসস্ট্যান্ডে এসে দেখি বাস চলাচল বন্ধ রয়েছে। এখন কখন চালু হবে, কিছুই বুঝতেছি না। বাড়ি যেতে দেরি হচ্ছে দেখে চিন্তায় আছি।’

নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা এস এম মতিউজ্জামান মতি বলেন, ‘সকালে যাত্রী ওঠানো নিয়ে মোটরশ্রমিকদের ও অটোরিকশাচালকদের মধ্যে একটি ঝামেলা হয়। এরপর মালিক ও শ্রমিক নেতারা বসে সেটি সমাধান করে। কিছুক্ষণ পরেই এক অটোচালক এসে আমাদের গালিগালাজ করে, এতে পরিবেশ উত্তপ্ত হয়ে যায়। এর পর থেকে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি।’

নওগাঁ সিএনজি মালিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুস সালাম বলেন, ‘অটোরিকশাচালক ও বাসশ্রমিকদের সংঘর্ষ লেগেই থাকে। তারা আমাদের গাড়ি থামিয়ে সড়কে চাঁদাবাজি করে। তারা পুরো নওগাঁ দখল করে নিতে চায়। আমরা এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত সিএনজি চালাব না। বাস সড়কে নামতে দেওয়া হবে না।’

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। আশা করি, অল্প সময়ের মধ্যে বিষয়টির সমাধান হবে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভোলাহাট উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

অটোচালকদের সঙ্গে দ্বন্দ্বে রাজশাহীসহ অভ্যন্তরীণ রুটে গাড়ি চলাচল বন্ধ করেছে বাস শ্রমিক

Update Time : 11:45:03 pm, Sunday, 26 April 2026