Dhaka 5:14 pm, Saturday, 25 April 2026

অপারেশন ডেভিল হান্ট: সিংড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : 08:55:07 pm, Monday, 10 March 2025
  • 87 Time View

অপারেশন ডেভিল হান্ট: সিংড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে মো. মনিরুল ইসলাম (৩৩) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।

মনিরুল ইসলাম কলম ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কলম নজরপুর গ্রামের বাসিন্দা।

এ নিয়ে সিংড়ায় অপারেশন ডেভিল হান্টে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় উপজেলার রাখালগাছা বাজারে বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের গণসংযোগে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে গত বছরের ৫ সেপ্টেম্বর মামলা করেন তাজপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব। এ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৪ নেতাকর্মীকে আসামি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কৃষকের মুখে হাসি পঞ্চগড় ভূট্টা চাষে নতুন সম্ভাবনাময়:

অপারেশন ডেভিল হান্ট: সিংড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Update Time : 08:55:07 pm, Monday, 10 March 2025