Dhaka 6:14 pm, Wednesday, 22 April 2026

আইফোনের প্রলোভনে শিশুর কাছ থেকে-৭৪হাজার টাকা আত্মসাৎ,হুমকিতে পরিবার

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ-
ফেসবুকে আইফোন জেতার প্রলোভনে পড়ে সর্বস্বান্ত হয়েছে এক নাবালক শিশু। ঠাকুরগাঁও সদর উপজেলার ফতেপুর গ্রামের মোশারফ হোসেন নামের ওই শিশুর কাছ থেকে ধাপে ধাপে ৭৪ হাজার ১০০ টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।

এই ঘটনায় সোমবার (৬ এপ্রিল) শিশুটির বাবা বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. মনির হোসেন।

ভুক্তভোগী শিশুর পিতা সাইফুল ইসলাম বলেন, “ফেসবুক পেজে স্পিন করে আইফোন পাওয়ার কথা বলে ওরা আমার অবুঝ ছেলেকে ফাঁদে ফেলেছে। কুরিয়ার চার্জ আর ট্যাক্সের নাম করে কয়েক দফায় আমাদের জমানো ৭৪ হাজার ১০০ টাকা বিকাশে নিয়ে নিয়েছে। এখন ওরা ডিসি-এসপি পরিচয় দিয়ে আমার ছেলেকে জেলে পাঠানোর ভয় দেখাচ্ছে এবং আরও ২৫ হাজার টাকা চাচ্ছে। আমি এই প্রতারকদের বিচার চাই।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ‘Mustakim Bappi Official’ নামের একটি পেজ থেকে পুরস্কারের টোপ দিয়ে কৌশলে এই টাকা হাতিয়ে নেওয়া হয়। বর্তমানে ০১৯৪৯৮৯৫৯৯৮সহ বেশ কয়েকটি বিকাশ ও ইমু নম্বরের মাধ্যমে চক্রটি ওই পরিবারকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রতারক চক্রটি শনাক্ত করতে পুলিশ কাজ করছে।”

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা

০১৭৪০৮৬১৮০

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ পূত্রবধু জিঙ্গাসাবাদে হেফাজতে

আইফোনের প্রলোভনে শিশুর কাছ থেকে-৭৪হাজার টাকা আত্মসাৎ,হুমকিতে পরিবার

Update Time : 10:46:41 am, Monday, 6 April 2026