
কাজী মোস্তফা রুমি: নাগরপুরের পাকুটিয়া রৌহাডাঙ্গা দারুল উলুম মঈনুদ্দিন ক্বওমী মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারি’২৫ রোজ রবিবার বাদ আসর হইতে উক্ত মাদ্রাসা প্রাঙ্গনে পাকুটিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী মাওলানা আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে মাদ্রাসার সিনিয়র শিক্ষক ক্বারী মাওলানা জিয়াউল হক এর পরিচালনায় উক্ত ওয়াজ মাহফিল প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, ত্যাগী ও নির্যাতিত, ঢাকা মহানগর উত্তর জাসাস এর সংগ্রামী আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার অন্যতম প্রভাবশালী সহ-সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ শরিফুল ইসলাম স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা মোঃ শরিফুল ইসলাম স্বপন বলেন- আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আমাদের ইসলামী হুকুমত মেনে চলতে হবে। আল্লাহর ইবাদত করা খুব সহজ বরং পাপ করাই কঠিন। এই যে বসে আছেন সুন্দর পরিবেশ, এখানে কিন্তু আমরা সবাই যেভাবে আছি ইসলামী শরিয়াহ মোতাবেক আমরা আছি। আল্লাহ তাআলা কিন্তু তার ফেরেশতা দ্বারা আমাদেরকে পাহারা দিচ্ছেন এবং দেখছেন।
সামনে পবিত্র রমজান মাস। এই রমজান মাসে আমরা আল্লাহর হুকুম আহকাম প্রতিপালন করব, আমরা সব কিছু মেনে চলবো।
উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন বিশিষ্ট মুফাচ্ছিরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদী।
ওয়াজ মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জহিরুল ইসলাম।
উক্ত ওয়াজ মাহফিলের স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
কাজী মোস্তফা রুমি: 


















