
নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শতাব্দী চাকমা (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
শনিবার (২০ জুন ২০২৬) সকালে কর্মস্থলে যাওয়ার পথে তিনি কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়ার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বাঁশটি বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
শতাব্দী চাকমার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাংবাদিক এম এস শ্রাবণ মাহমুদ, নির্বাহী সদস্য, বিটিএসএফ।
তিনি বলেন, “শতাব্দী চাকমা একজন নিবেদিতপ্রাণ ও গুণী শিক্ষিকা ছিলেন। তাঁর মৃত্যু শিক্ষা অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।”
নিজস্ব প্রতিবেদক 


















