Dhaka 2:30 am, Monday, 17 August 2026

কালাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : 07:26:51 pm, Sunday, 16 August 2026
  • 27 Time View

কালাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
রাজশাহী বিভাগ ব্যুরো চিফ: রাম বাবু বর্মন
জয়পুরহাটের কালাইয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহামেদ। এবারের প্রতিপাদ্য ছিল— “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ।”
পরে মৎস্য দপ্তর কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে কালাই পৌরসভা গেট সংলগ্ন নয়নজুলি (বারোপিট) জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও ফয়সাল আহামেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সফল মৎস্যচাষীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “আমরা মাছে-ভাতে বাঙালি।” দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিকে সমৃদ্ধ করতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। টেকসই ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি অবদান রাখার আহ্বান জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Update Time : 07:26:51 pm, Sunday, 16 August 2026