Dhaka 2:06 pm, Tuesday, 21 April 2026

খুলনায় বকেয়া টিউশন ফির চাপে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা.

মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার:-

খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির এক শিক্ষার্থী বকেয়া টিউশন ফি পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

গতকাল ২০ এপ্রিল সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার একটি ছয়তলা ভবনের নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম উৎস রায় (২৩)। তিনি দাকোপ উপজেলার রামনগর গ্রামের কনক কান্তি রায়ের ছেলে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, প্রাথমিকভাবে জানা গেছে বিশ্ববিদ্যালয়ে প্রায় ৭২ হাজার টাকা বকেয়া টিউশন ফি থাকায় তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। রাতে নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওসি বলেন, “ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয়

খুলনায় বকেয়া টিউশন ফির চাপে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা.

Update Time : 11:02:54 pm, Monday, 20 April 2026