Dhaka 5:36 pm, Friday, 24 April 2026

চীনকে ঠেকানোর জন্য রাখা ১১০০ ক্ষেপণাস্ত্র ইতোমধ্যেই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুদে চাপ বাড়ছে বলে উদ্বেগ জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা। এশিয়া ও ইউরোপ থেকে অস্ত্র সরিয়ে মধ্যপ্রাচ্যে নেয়ার ফলে অন্য অঞ্চলে নিরাপত্তা প্রস্তুতি দুর্বল হয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের ওপর অতিনির্ভরতা ও দ্রুত উৎপাদন সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে,এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে সরিয়ে নেয়ায় অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে বলে মার্কিন সামরিক কমান্ডাররা আশঙ্কা প্রকাশ করেছেন। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র প্রায় ১ হাজার ১০০টি দূরপাল্লার স্টেলথ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব ক্ষেপণাস্ত্র মূলত চীনকে ঠেকানোর লক্ষ্যে সম্ভাব্য অভিযানের জন্য সংরক্ষিত ছিল।

আরো দেখুন নিউজ 71 টিভি HD সত্যের সন্ধানে প্রতিদিন

ইরান যুদ্ধে শেষ ক্ষেপণাস্ত্রের বিপুল অংশ, বড় ধরনের সামরিক ঝুঁকিতে যুক্তরাষ্ট্র
২২ এপ্রিল ২০২৬ ইরান যুদ্ধে শেষ ক্ষেপণাস্ত্রের বিপুল অংশ,বড় ধরনের সামরিক ঝুঁকিতে যুক্তরাষ্ট্র
প্রতিরক্ষা দপ্তরের অভ্যন্তরীণ হিসাব ও কংগ্রেস সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কমে যাওয়া মজুদের মধ্যে এক হাজারের বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং প্রিসিশন স্ট্রাইক ও স্থলভিত্তিক আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রও রয়েছে।

চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র এশিয়া ও ইউরোপের ঘাঁটি থেকে গোলাবারুদ সরিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে নিচ্ছে। এতে ওই অঞ্চলগুলোর সম্ভাব্য হুমকি মোকাবিলার প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের ওপর সামরিক বাহিনীর অতিনির্ভরতা এবং প্রতিরক্ষা শিল্প দ্রুত উৎপাদন বাড়াতে পারবে কি না তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর সতর্ক করেছে, বর্তমানে যে হারে উৎপাদন হচ্ছে তাতে অস্ত্রের মজুদ পূরণ করতে কয়েক বছর লেগে যেতে পারে। তবে সাম্প্রতিক অভিযানে ঠিক কী পরিমাণ অস্ত্র ব্যবহার করা হয়েছে, তার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি পেন্টাগন। হোয়াইট হাউসের কর্মকর্তারা এসব দাবিও প্রত্যাখ্যান করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামালপুরে ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যু দন্ড

চীনকে ঠেকানোর জন্য রাখা ১১০০ ক্ষেপণাস্ত্র ইতোমধ্যেই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র

Update Time : 11:59:43 pm, Thursday, 23 April 2026