
ডেভিল হান্ট অপারেশন ছাতক থানা পুলিশের অভিযানে রাজনৈতিক মামলায় গ্রেফতার ১
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার আসামী মোঃ রজব আলী (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। মোঃ রজব আলী নোয়ারাই ইউনিয়নের পুর্ব কুপিয়া গ্রামের মৃত মখলিছ আলীর পুত্র ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের ব্যাক্তিগত সহকারী মোশাহিদ আলীর বড় ভাই। মোঃ রজব আলী নোয়ারাই ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। ছাতক থানার এসআই (নি:) মোঃ সিকান্দর আলী, এএসআই (নি:) বিশ্বজিত, এএসআই (নি:) মোঃ তোলা মিয়া, এএসআই (নি:) তাইজ উদ্দীন, এএসআই (নি:) সাইফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান (ডেভিল হান্ট) পরিচালনা করে তাকে গ্রেফতার করেছেন। পুলিশ জানিয়েছে ছাতক থানার মামলা নং-১৫,তাং ১০. ০২. ২০২৫ খ্রি, ধারা-The Special Powers Act, 1974 Section 15 (3)/25-D এর সন্দিগ্ধ আসামী হলেন মোঃ রজব আলী। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।##
Reporter Name 



















