Dhaka 10:35 pm, Saturday, 20 June 2026

তরুণদের পায়ে ফুটবল, সমাজ থেকে মাদক নির্মূলে নিরলস কাজ করে যাচ্ছেন নাজমুল হাসান

  • Reporter Name
  • Update Time : 07:59:33 pm, Saturday, 20 June 2026
  • 2 Time View

মোঃ ইয়াছিন আলী: তরুণ সমাজকে খেলাধুলামুখী করে গড়ে তোলা এবং সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করার প্রত্যয় নিয়ে মাঠে ও মানুষের মাঝে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নাজমুল হাসান তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে যুবসমাজের উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
সম্প্রতি একদিকে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে কাজ করেছেন, অন্যদিকে মাদকবিরোধী গণসংযোগ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছেন। তাঁর বিশ্বাস, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে মাদকাসক্তি, অপরাধ এবং সামাজিক অবক্ষয় অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
স্থানীয় যুবক ও ক্রীড়াপ্রেমীরা জানান, নজমুল হাসানের এমন উদ্যোগ তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। খেলাধুলার পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতে তাঁর ভূমিকা প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে।
সামাজিক দায়বদ্ধতা, দেশপ্রেম এবং তরুণদের কল্যাণে নিবেদিত এই কর্মকাণ্ডের মাধ্যমে নাজমুল হাসান প্রমাণ করে চলেছেন যে, একটি সুস্থ, মাদকমুক্ত ও প্রগতিশীল সমাজ গঠনে নেতৃত্বের পাশাপাশি মাঠপর্যায়ে কাজ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তরুণদের পায়ে ফুটবল আর হৃদয়ে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন জাগিয়ে সমাজ থেকে মাদক নির্মূলে তাঁর এই ধারাবাহিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নলডাঙ্গায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ

তরুণদের পায়ে ফুটবল, সমাজ থেকে মাদক নির্মূলে নিরলস কাজ করে যাচ্ছেন নাজমুল হাসান

Update Time : 07:59:33 pm, Saturday, 20 June 2026