Dhaka 11:04 pm, Sunday, 13 September 2026

তানোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

  • Reporter Name
  • Update Time : 10:00:03 pm, Tuesday, 8 September 2026
  • 16 Time View

নিজস্ব প্রতিবেদক,

মানুষ, পৃথিবী সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
​সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মূল ফটকে গিয়ে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—উপজেলা প্রকৌশলী নূর নাহার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী, পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা এবং পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল উদ্দীন।
​আলোচনা সভায় বক্তারা বলেন, “সাক্ষরতা মানুষের মৌলিক অধিকার এবং সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। কেবল অক্ষরজ্ঞান অর্জনই যথেষ্ট নয়; বরং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দক্ষতা ও জ্ঞান অর্জনের মাধ্যমে একটি শিক্ষিত জাতি গঠন করতে হবে। একটি শিক্ষিত জাতি গড়ে উঠলেই দেশে কোনো নিরক্ষরতা থাকবে না এবং দেশ ও সমাজ এর সুফল পাবে।” প্রাথমিক পর্যায় থেকে যেন কোনো শিশু ঝরে না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা সহিদুল ইসলাম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন, মুথরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঙ্গুরা খাতুন, মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা সুলতানা, আকচা স্কুলের সহকারী শিক্ষক মাহফুজা খাতুন, শাপলা কোয়ালিটি স্কুলের শিক্ষক হাসিনা আকতার, প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী জাফর ইকবাল ও অফিস সহায় রাকিবুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

তানোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

Update Time : 10:00:03 pm, Tuesday, 8 September 2026