Dhaka 7:38 pm, Wednesday, 22 April 2026

দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ১১জন মাদক সেবনকারীকে ৬ মাসের কারাদণ্ড

মিসেস চামেলি আক্তার নিজস্ব প্রতিনিধি:-
পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১১ জন মাদকসেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় এক নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার (০৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাওলাগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বাসকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১১ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের দন্ডপ্রাপ্তরা হলেন-দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকার মজিবর রহমানের ছেলে মোঃ হানিফ; নগর ভাউলাগঞ্জ এলাকার হানিফ ইসলামের ছেলে মোঃ মিস্টার (২৩); টোকরাভাষা এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে জিয়াউর রহমান (২৬); ভাওলাগঞ্জ এলাকার সাহাব আলীর ছেলে মোঃ রনি ইসলাম (২৪); ভূজারীপাড়া এলাকার সিতিন রায়ের ছেলে কমল রায় (২৫); ভাউলাগঞ্জ এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ তৌকির (৩৪)। পাশ্ববর্তী বোদা উপজেলার বড় শশী ডাঙ্গাপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে মোঃ মামুনুর রশিদ; বড় শশী নুরপুর এলাকার মৃত আতাউর রহমানের ছেলে রাগিব। পাশ্ববর্তী নীলফামারী জেলার ডোমার উপজেলারসব্দিগঞ্জ এলাকার শহিদুল ইসলামের ছেলে মোঃ পারভেজ আলম (২৭) ও শহর আলীর ছেলে মোঃ জহিরুল। এছাড়া নগর ভাউলাগঞ্জ এলাকার মৃত মজিবুর রহমানের স্ত্রী তাহমিনা বেগম (৭৫)-এর কাছে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট পাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ভ্রাম্যমাণ আদালতে ১১ জন মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। তাহমিনা বেগম নামে এক নারীর কাছে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট পাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ পূত্রবধু জিঙ্গাসাবাদে হেফাজতে

দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ১১জন মাদক সেবনকারীকে ৬ মাসের কারাদণ্ড

Update Time : 02:15:31 pm, Sunday, 5 April 2026