Dhaka 12:49 am, Thursday, 23 April 2026

ধর্মপাশায় ০৫বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণের চেষ্টা,স্থানীয় জনতা অপহরণকারী আটক

সুনামগঞ্জ প্রতিনিধিঃআব্দুল বাছির:-

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে নূসরাত জাহান আলিফা নামে ০৫ বছরের এক শিশুকে বাসার সামনে থেকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার সময় সিপ্রা রাণী নামে এক মহিলাকে আটক করে স্থানীয় জনতা।

গতকাল শুক্রবার রাত দশটার দিকে উপজেলার সদরের হাসপাতাল রোডস্থ মাষ্টারবাড়ীর পাশে এই ঘটনা ঘটে। শিশুটি ধর্মপাশা উত্তরপাড়া গ্রামের কালাম মিয়ার মেয়ে। আটককৃত মহিলার নাম সিপ্রা রাণী।সে নেত্রকোনা জেলার মদন উপজেলার শিবপাশা গ্রামের লিটন সূত্র ধরের স্ত্রী।

স্থানীয় ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, আলিফা পার্শবর্তী মোহনগঞ্জ উপজেলার ঢাকা উত্তরা মডেল স্কুলের নার্সারীর শিক্ষার্থী। শুক্রবার রাত দশটার দিকে তার বাসার সামনে মিঠু চন্দ্র দাসের কাপড়ের দোকানে স্কুল ড্রেস আনতে গেলে শিপ্রা রাণী তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে শিশুটি ভয়ে চিৎকার করতে থাকলে পার্শবর্তী রাজনগর গ্রামের একজন অটোচালক তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন শিশুটিসহ ঐ মহিলাকে আটক করে।

স্থানীয় আরেকটি সূত্র জানায়, সিপ্রা রাণী অনেকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছে।তার বাবার বাড়ি মধ্যনগর উপজেলার পিঁপড়াকান্দি গ্রামে।

খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নারীকে হেফাজতে নেয়। পুলিশ জানায়, ঘটনার বিষয়ে তদন্ত চলছে অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ম পাশা থানায় একটি মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ডেপুটি স্পিকারের উদ্যোগে হাওরের বোরো মৌসুমে কৃষকদের বড় স্বস্তি: কলমাকান্দায় বসছে ৯টি টিউবওয়েল

ধর্মপাশায় ০৫বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণের চেষ্টা,স্থানীয় জনতা অপহরণকারী আটক

Update Time : 01:00:32 pm, Saturday, 4 April 2026