Dhaka 12:15 pm, Saturday, 25 April 2026

নাগরপুরের প্রতিটি ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন উপলক্ষে নাগরপুর উপজেলা বিএনপি’র প্রস্তুতিমূলক যৌথসভা

কাজী মোস্তফা রুমি: পবিত্র রমজান মাস চলমান। মুসলমান ধর্মাবলম্বীদের নিকট এই রমজান মাসের গুরুত্ব ও মর্যাদা অপরিসীম। মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল পানাহার থেকে বিরত থেকে ইফতারের মাধ্যমে দিনব্যাপী রোজার পরিসমাপ্তি ঘটে। ইফতার একজন রোজাদারের নিকট গুরুত্বপূর্ণ একটি ইবাদত।

কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলার শাখার উদ্যোগে সকল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে প্রতিটি ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যাচ্ছে। উক্ত ইফতার ও দোয়া মাহফিল যাতে অত্যন্ত সুন্দর, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয় এ লক্ষ্যে আজ ৮ মার্চ’২৫ রোজ শনিবার সকাল ১১:০০ ঘটিকায় নাগরপুর উপজেলা বিএনপি’র কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ ছালাম এর সভাপতিত্বে বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি এর সঞ্চালনায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সমন্বয়ে যৌথ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উক্ত যৌথ মতবিনিময় সভায় উপজেলা বিএনপি’র উদ্যোগে ধারাবাহিকভাবে প্রত্যেকটি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে প্রতিটি ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় নাগরপুর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগরপুরের প্রতিটি ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন উপলক্ষে নাগরপুর উপজেলা বিএনপি’র প্রস্তুতিমূলক যৌথসভা

Update Time : 02:04:33 pm, Saturday, 8 March 2025