Dhaka 6:21 pm, Friday, 1 May 2026

নাগরপুরে শ্রমিক ঐক্যের মহামিলন, বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালন

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। “শ্রমিকের অধিকার আদায়ের গৌরবময় ঐতিহ্যের দিন” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন, রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং নানা পেশাজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সদর এলাকা মুখরিত হয়ে ওঠে।

দিবসটি উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নাগরপুর সরকারি কলেজ মাঠে সমবেত হন। ব্যানার, ফেস্টুন ও লাল পতাকায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। কয়েক হাজার শ্রমিকের উপস্থিতিতে মাঠটি এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৫ টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু, এমপি।

তিনি উদ্বোধনী বক্তব্যে শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি উপস্থিত সকলকে নামাজ আদায়ের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান।

তাঁর বক্তব্যের পর একটি বর্ণাঢ্য র‍্যালি নাগরপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

পাশাপাশি পরিবহন শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক সংগঠন সহ বিভিন্ন খাতের শ্রমিক প্রতিনিধিরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন, অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি ঘিরে দিনব্যাপী ছিল উৎসবমুখর পরিবেশ। র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মহান মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগরপুরে শ্রমিক ঐক্যের মহামিলন, বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালন

নাগরপুরে শ্রমিক ঐক্যের মহামিলন, বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালন

Update Time : 05:32:54 pm, Friday, 1 May 2026