
কাজী মোস্তফা রুমি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার অন্যতম সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর জাসাসের আহবায়ক মোঃ শরিফুল ইসলাম স্বপন এর পিতা ডাঃ শফিউর রহমান ২৮ ফেব্রুয়ারি’২৫ সন্ধ্যা সাতটার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক একশত বছরের উপরে।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখা।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ ছালাম ও বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি এক তাৎক্ষণিক শোকবার্তায় গণমাধ্যমকে বলেন- ২৮ ফেব্রুয়ারি’২৫ সন্ধ্যা সাতটার দিকে নাগরপুর উপজেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জাসাসের আহবায়ক মোঃ শরিফুল ইসলাম স্বপন এর পিতা ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার পক্ষ হতে জানাই গভীর শোক।
সেই সাথে আমরা নাগরপুর উপজেলা বিএনপি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি নাগরপুর উপজেলা বিএনপির পক্ষ হতে গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন পরিবারের সকলকে এই দুঃসময়ে ধৈর্যধারণের শক্তি প্রদান করেন।
কাজী মোস্তফা রুমি: 


















