Dhaka 3:47 pm, Tuesday, 28 April 2026

নাটোরের সিংড়ায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে নকল বই ছাপানোর কারখানায় যৌথ বাহিনীর অভিযান

  • Reporter Name
  • Update Time : 05:51:33 pm, Wednesday, 23 April 2025
  • 100 Time View

নাটোরের সিংড়ায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে নকল বই ছাপানোর কারখানায় যৌথ বাহিনীর অভিযান

নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় সন্দেহভাজন একটি নকল বোর্ড বই ছাপানোর প্রেসে অভিযান এবং প্রেস বন্ধ করে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ ২৩ এপ্রিল বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দাহ ইউনিয়নের নলবাতা এলাকায় নকল বোর্ড বই তৈরির কারখানায় এনএসআই এর তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় তারা বিপুল পরিমাণ জেনারেল ও মাদ্রাসা বোর্ডের বই উদ্ধার করে। অভিযানের পরে নকল বই তৈরীর কারখানাটি সিলগালা করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সরদার জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে আজ ২৩ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের নলবাতা বাজারে ক্ষণিকালয় নামে একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেখানে নকল বোর্ড বই তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় সেখানে বিপুল পরিমাণে ছাপা বই মজুদ করা ছিল। উদ্ধারকৃত নকল জেনারেল ও মাদ্রাসা বোর্ডের বই গুলোর সংরক্ষণ প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযান পরবর্তীতে নকল বই তৈরীর কারখানাটি সিলগালা করে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে প্রেস এর মালিক আব্দুল হালিমকে সেখানে পাওয়া যায়নি। কারখানার বৈধ কোন কাগজপত্র কেউ দেখাতে পারেননি।
তিনি আরো জানান বৈধ কাগজপত্র দেখাতে না পারলে ছাপাখানার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও অন্যান্য সভা

নাটোরের সিংড়ায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে নকল বই ছাপানোর কারখানায় যৌথ বাহিনীর অভিযান

Update Time : 05:51:33 pm, Wednesday, 23 April 2025