
পুবাইলে মৃধাবাড়ি মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
মোঃ আলমগীর মোল্লা:
গাজীপুরের পুবাইলে মেঘডুবি মৃধা পরিবারের মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা, পবিত্র মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বাদ আছর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আফজালুর রহমান এর সভাপতিত্বে পুবাইল থানা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মো. খসরু মৃধার সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সম্পত্তি বিষয়ক কর্মকর্তা আলহাজ্ব নুরুজ্জামান মৃধা, পুবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূইয়া, আলহাজ্ব বাতেন ভূইয়া, পূবাইল থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. আলতাফ হোসেন সিরাজী, বিএমটিএফ’র এনরোলমেন্ট অফিসার মা. সোয়েবুর রহমান মৃধা প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে বিশিষ্ট সমাজ সেবক মো. মজিবুর রহমান, থানা বিএনপির সদস্য রাশেদুল আলম মোল্লা, বিএনপি নেতা আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলী , কালীগঞ্জে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলামিন দেওয়ান আল আবেদীন, কালীগঞ্জ রিপোর্টাস ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক শাহনেওয়াজ, কালিগঞ্জ রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন, কালিগঞ্জ দৈনিক সমকাল প্রতিনিধি মোঃ আহম্মেদ আলী সহ স্থাণীয় প্রায় দুই শতাধিক মুসুল্লি সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পরিশেষে পবিত্র মিলাদ, কিয়াম ও দোয়ার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আফজালুর রহমানের মরহুম পিতা, মাতা, স্ত্রী, ভাইসহ মৃধা পরিবারের মৃতদের রুহের মাগফিরাত কামনা ও বিশিষ্ট সাংবাদিক মো. খসরু মৃধার অসুস্থ্য ফুফু ও শাশুড়ীর রোগ মুক্তি সহ দোজাহানের শান্তি ও মুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
Reporter Name 



















