Dhaka 2:58 pm, Friday, 1 May 2026

নেশার টাকার জন্য ঘুমন্ত ছেলেকে হত্যা করে,ট্রেনে নিচে ঝাঁপিয়ে ঘাতক পিতার আত্মহত্যা

ভ্রাম্যমান প্রতিনিধি মো:হানিফ হোসেন:-গাজীপুর মহানগরীর টঙ্গীর বনমালা এলাকায় এক হৃদয়বিদারক ও নৃশংস ঘটনা পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। নেশার টাকার জোগাড় করতে না পেরে নিজের ঘুমন্ত ছেলেকে নির্মমভাবে হত্যা করে পরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক বাবা। নিহত সাকিব (১৮) উত্তরা এলাকার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি একটি চাকরিও করতেন এবং পরিবারের আর্থিক সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। জানা যায়, গত রবিবার ভোররাত প্রায় ৩টার দিকে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় সাকিবের ওপর হামলা চালান তার বাবা সোহেল (৫০)। প্রথমে ছেলের মুখে কাপড় গুঁজে দিয়ে চিৎকার বন্ধ করে দেন,এরপর তার দুই হাতের রগ কেটে দেন। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়।
এ সময় পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন বড় ছেলে সোহান (২৭),যিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। নাইট ডিউটি শেষে গভীর ঘুমে থাকায় তিনি কিছুই টের পাননি।
ঘটনার পরপরই সোহেল বাড়ি থেকে বের হয়ে নিকটস্থ রেললাইনে গিয়ে একটি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল একসময় রাজমিস্ত্রি পেশায় একসময় মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়েছেন। দেশে ফিরে টঙ্গীর বনমালা এলাকায় বসবাস শুরু করেন। প্রায় এক বছর আগে তার স্ত্রীর মৃত্যু হলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়েন। বড় ছেলে সোহান জানান, নেশার টাকার জন্য তার বাবা প্রায়ই ঘরের জিনিসপত্র, এমনকি চাল-ডালও চুরি করে বিক্রি করে দিতেন। এলাকাবাসীর ধারণা, দীর্ঘদিনের মাদকাসক্তি ও মানসিক অস্থিরতার কারণেই এ ভয়াবহ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার সত্যতা আমরা জেনেছি। এটি অত্যন্ত মর্মান্তিক বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই নৃশংস ঘটনায় বনমালা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত এবং এলাকায় মাদকবিরোধী কার্যকর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

টঙ্গী থেকে হানিফ
তারিখ ২৬-০৪-২৬
মোবাইল ০১৬০৯০৮৫৭৫৭

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুলমাঠে হাটু পানি,খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

নেশার টাকার জন্য ঘুমন্ত ছেলেকে হত্যা করে,ট্রেনে নিচে ঝাঁপিয়ে ঘাতক পিতার আত্মহত্যা

Update Time : 11:37:24 pm, Thursday, 30 April 2026